জামায়াতের মনোনয়ন পেলেন রাওয়া চেয়ারম্যান আবদুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯
অ- অ+

জামায়াতে ইসলামী ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে। তিনি সমমনা আট দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নের বিষয়টি রবিবার বিকালে নিশ্চিত হওয়া যায়। এর আগে একই আসনে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

মনোনয়ন পাওয়ার বিষয়ে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক গণমাধ্যমে বলেন, তিনি নিজে মনোনয়ন চাননি। কিছুক্ষণ আগে তাকে ফোন করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তিনি এটিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন এবং শুকরিয়া আদায় করেছেন।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। কর্নেল (অব.) আবদুল হক বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাঁর অগ্রাধিকার থাকবে। কেরানীগঞ্জ এলাকায় নানা সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া এবং দারিদ্র্য দূরীকরণে উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

উল্লেখ্য, এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী হিসেবে আমানউল্লাহ আমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’, সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা
নকল খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধ তামার তার কারখানায় অভিযান, ৩ জনকে জরিমানা
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই
সচিবালয়ের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুরি, সিসিটিভিতে দেখা গেল সন্দেহভাজন ব্যক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা