সৌদি থেকে হজ শেষে ১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ জন হাজি, মারা গেছেন ৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১১:০৪| আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:১৯
অ- অ+

সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফিরছেন ৪৫ হাজার ১৫৮ জন বাংলাদেশি হাজি। হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০৫টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৬৪৭ জন রয়েছেন।

ফ্লাইট পরিচালনার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩টি ফ্লাইটে ১৭ হাজার ৭৫৮ জন, সৌদি এয়ারলাইনস ৪৩টি ফ্লাইটে ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজিকে পরিবহন করেছে।

এদিকে, হজ পালনকালে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃত্যুর স্থান হিসেবে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয় হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয় ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাসরি বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি
ইরানে পুনরায় ফ্লাইট চলাচল শুরু
পুশইন বিতর্ক: শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির, সীমান্তে নিরাপত্তা জোরদার
বদলির প্রায় দুই মাস পরও মাগুরায় ডিডিএলজি ইমতিয়াজ, দুর্ব্যবহারের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা