ব্যক্তিপরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে বাধা দেবে না সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৩:৪৬| আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:২৮
অ- অ+

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নাম বা পদ-পদবি ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে তার ক্ষেত্রে সরকার বাধা সৃষ্টি করবে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

ব্রিফিংয়ে তিস্তা অববাহিকায় পানি সংরক্ষণে নতুন প্রকল্প গ্রহণের কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা বাংলাদেশ সরকারের পক্ষেই বহন করা সম্ভব। তবে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থা সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও রাখা হবে।

ভারত থেকে পুশইনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে চাপে রাখার উদ্দেশ্যে এ কার্যক্রম হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই পুশইনের ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন। তবে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২ জুন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেছিলেন, বাজেটে নির্বাচনসংক্রান্ত বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর জুলাই-আগস্ট মাসের মধ্যে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত মাসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর
ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ
মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় দু’জন গ্রেপ্তার
নবম পে-স্কেলের গেজেট শিগগিরই জারি হচ্ছে, বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা