বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে আজ মঙ্গলবার স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে। খবর রয়টার্স’র।
স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। এর আগের দিন সোমবার স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭০ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় বিনিয়োগকারীরা এখনও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বৈশ্বিক মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্ভাব্য সুদের হার নীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তাও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।
বাজার পর্যবেক্ষকদের মতে, আগামী দিনগুলোতে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্তের ওপর স্বর্ণের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে।
(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































