ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৪:২০
অ- অ+

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, যার প্রভাব পড়েছে জ্বালানি বাজারে।

আজ মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়।

এর আগে ইসরায়েলের নতুন হামলা এবং লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে ইরান সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর বাজারে চাপ কিছুটা কমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। উভয় পক্ষই প্রয়োজনে পুনরায় সামরিক অভিযান শুরু করার হুঁশিয়ারি দিয়েছে, ফলে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বজায় রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা বন্ধ করেছে। তবে তেহরান জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে আপাতত উত্তেজনা কমলেও স্থায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। ফলে আগামী দিনগুলোতে ভূরাজনৈতিক পরিস্থিতির ওপরই তেলের দামের গতিপথ অনেকাংশে নির্ভর করবে।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর
ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ
মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় দু’জন গ্রেপ্তার
নবম পে-স্কেলের গেজেট শিগগিরই জারি হচ্ছে, বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা