জয়পুরহাটে সড়কে প্রাণ গেল শিক্ষিকার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ২৩:০২
অ- অ+

জয়পুরহাটের গুয়াবড়ি ঘাট এলাকায় মোটরসাইকেল-ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে কামরুন নেছা রেখা নামে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। এ ঘটনায় শামসুদ্দিন বারী বাবু নামে অপর এক স্কুলশিক্ষক আহত হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট-গোবিন্ধগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুন নেছা রেখা কালাই উপজেলার ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি কালাই উপজেলার রঘনাথপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।

আহত শামসুদ্দিন বারী বাবু ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কামরুন নেছা রেখা ও শামসুদ্দিন বারী বাবু তারা ভাই-বোন এবং একই স্কুল চাকরি করেন। স্কুল শেষ করে সন্ধ্যায় মোটরসাইকেলে জয়পুরহাট শহরে আসচ্ছিলেন। এসময় গুয়াবড়ি ঘাট এলাকায় পৌঁছলে মাত্রাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কামরুন নেছা রেখাকে স্থানান্তর করা হলে পথে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা