হাওরবাসীর জন্য সরকার সব করবে: দীপু মনি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০১৭, ১৮:১৪
অ- অ+

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত সবার জীবন-জীবিকা রক্ষায় যা যা করার দরকার সরকার সব করবে। একজনকেও বাদ দেয়া হবে না।

রবিবার দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জে হাওর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘বর্তমান সরকার সব সময় দেশের সাধারণ মানুষের পাশে থাকে, আওয়ামী লীগ জনবান্ধব সরকার, তাই তারা জনগণের কল্যাণে কাজ করে।’

সাবেক এই মন্ত্রী জানান, আগামী ১০ দিনের মধ্যে নেত্রকোণার হাওরাঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে মোহনগঞ্জে বিজ্ঞানবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

(ঢাকাটাইমস/০৭মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক: স্কুল-রেল সেবা বন্ধ, জরুরি অবস্থা জারি
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে মানুষের আর্তনাদ, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান
ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বুলেট ট্রেন চলাচল বন্ধ
শিক্ষক সংকট ও নিরাপত্তাহীনতায় ধুঁকছে গাজীপুরের পূবাইলের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা