ঝিনাইদহের নব্য জেএমবির দুই সদস্য ঢাকায় অাটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ২৩:৩৬
অ- অ+

রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ। তারা হলো- আশরাফুল আলম (৩২) ও মেহেদী হাসান সবুজ (৩০)।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম সদর উপজেলার নাচনা গ্রামের রুস্তম আলীর ছেলে ও সবুজ মহেশপুর উপজেলার বইচিতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে নব্য জেএমবি’র দুই সদস্যকে আটক করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবির রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নিয়ে বিশেষ টিম ঢাকা থেকে রওয়ানা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/ইএস))

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা