ঝিনাইদহে সড়কে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৮:২৪
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ নামে অবসরপ্রাপ্ত সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল লতিফ।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মহেশপুর-খালিশপুর সড়কের সাহেবদাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ মহেশপুরে উপজেলার ফতেপুর গ্রামের কালুমিয়ার ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির জানান, সকালে আব্দুল লতিফ খালিশপুর থেকে একটি থ্রি হুইলারে (মিশুক) করে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাকে বহনকারী যানটির মুখোমুখী সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা