ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০১৮, ১৯:৩৫| আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২১:৪৯
অ- অ+

সুনামগঞ্জের ছাতকে ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

শনিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাতক পৌর শহরের মল্লিকপুরের মোজাম্মেল হক, গোবিন্দগঞ্জের সামছুল ইসলাম, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বড় গাইট্টা গ্রামের মুক্তার। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

জয়কলস হাইওয়ে পুলিশের পরিদর্শক রণি মিয়া জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের সঙ্গে গোবিন্দগঞ্জ থেকে সিলেটগামী অটোরিকশার সংঘর্ষ হলে পাঁচজন আহত হয়। গুরুতর অবস্থায় তাদের সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৮জুলাই/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
ইরানের তাণ্ডব, দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো আবুধাবি
আড়ম্বরহীন জন্মদিন চান বিদিশা এরশাদ, জুম্মার নামাজে ছেলের দোয়াই সবচেয়ে বড় উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা