ঝিনাইদহে ইজিবাইক চাপায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ১২:৩১
অ- অ+

ঝিনাইদহ সদর উপজেলায় ইজিবাইক চাপায় সাব্বির হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পুর্বকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের ডাবলু মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে সাথীদের সাথে খেলতে খেলতে বাড়ির পাশে রাস্তায় চলে আসে সাব্বির। এসময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তিকর সময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা