সিরাজগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৫
অ- অ+

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৫) নামে স্থানীয় এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হার্টিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা। তিনি ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা