জীবননগরে ট্রাক্টরের চাপায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় আলী হিম (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার বাঁকা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক আলী হিম একই উপজেলার বাঁকা গ্রামের গোরস্থান পাড়ার মৃত পটল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপরে এএনজেএম ইট ভাটার মাটি ভর্তি একটি দ্রত গতির ট্রাক্টর জীবননগরের দিকে যাচ্ছিলো। এ সময় ‘সাথী রাইস মিলে’র সামনে পৌঁছালে ট্রাক্টরটি বাইসাইকেল আরোহী আলী হিমকে ধাক্কা দেয়। এতে কৃষক আলী হিম রাস্তায় পড়ে ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া এ তথ্য নিশ্চি করে জানান, ট্রাক্টর ও ড্রাইভারকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা