স্মৃতি ধরে রাখতে মুক্তিযোদ্ধাদের হাতের ছাপ সংগ্রহ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৮:০২
অ- অ+

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের দুই হাতের ছাপ সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ‘বীরগাঁথা ডকুমেন্টারি’র মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।

জেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলায়ই সব জীবিত মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে এই কর্মসূচি নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সদর উপজেলায় ৬১৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ৩৬৮ জনের দুই হাতের ছাপ নেয়া হচ্ছে তাদের তথ্য ও ছবি সংবলিত ডকুমেন্টরিতে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজের সভাপতিত্বে বক্তব্য দেন- পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, ‘নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের জন্য এটি সম্মানের বিষয়। আগামী প্রজন্ম এর মাধ্যমে আমাদের স্মৃতিচারণ করতে পারবে।’

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, ‘দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে ২৬ মার্চের আগেই এই কর্মসূচি শেষ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলায় পর্যায়ক্রমে জীবিত দুই হাজার ৭৩০ জন মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে এই কার্যক্রম চলবে। যা ছয়টি ভলিউমের মাধ্যমে সংরক্ষণ করা হবে।’

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণ
ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির
ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা