কুষ্টিয়ায় দুই দিনের জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব

কুষ্টিয়া প্রতিবেদক, ঢা্কাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ১৮:০২
অ- অ+

কুষ্টিয়ায় দুই দিনের জাতীয় মেডিকেল বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এই বিতর্ক উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম মুসতানজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শাহীনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, এনডিএফ বিডি এর চেয়ারম্যান এ কে এম শোয়েব।

‘হৃদয়ে আমার যুক্তির হাওয়া, মুক্তি চিরদিন’ এ শ্লোগানে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ বিডি) এ বিতর্ক উৎসবের আয়োজন করে। দেশের ৪৬টি মেডিকেল কলেজের পাঁচ শতাধিক বিতার্কিক এতে অংশ নেন।

আগামীকাল শনিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী
বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা