বান্দরবানে ‘রাজপুন্যাহ’ উৎসব

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০১৯, ১৮:৩৪
অ- অ+

বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায়ের উৎসব ‘রাজপুন্যাহ’।

শুক্রবার সকালে শহরের রাজবাড়ি মাঠে জুমচাষিদের কাছ থেকে আদায় করা খাজনা রাজার হাতে তুলে দেন তার প্রতিনিধি হেডম্যান ও কারবারিরা।

এর আগে রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উৎসব মঞ্চে আসেন বোমাং রাজা উ চ প্রু চৌধুরী।

এসব আনুষ্ঠানিকতায় রাজার সাথে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ও রাজপরিবারের সদস্যসহ জেলার বিশিষ্টজনেরা।

রাজপুন্যাহ উপলক্ষে জেলার প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রাজবাড়ি প্রাঙ্গণে ভিড় জমান। আগত অতিথিদের সম্মানে উৎসব মঞ্চের সামনে আয়োজন করা হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাধারণত ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকে ঘটা করে রাজপুন্যাহ উৎসব হলেও এ বছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে মার্চ মাসে আয়োজন করে বোমাং সার্কেল কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা, হাতুড়ি-দাসহ আনসারের হাতে যুবক আটক
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে রাজবাড়ীর পুলিশ সুপার