গোটা এটিএম নিয়ে পালাল চোর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১১:১৭
অ- অ+

এটিএম বুথে ঢুকে নকল কার্ড দিয়ে টাকা তুলে নেয় একটি চক্র। তবে এবার অআর কার্ড নকল করা নয় গোটা এটিএম মেশিন নিয়েই সটকে পড়েছে চোর। সেসময় এটিএমে ৩০ লাখ টাকা ছিল। ভারতের রাজধানী দিল্লির দ্বারকার নওয়াদা মেট্রো স্টেশনের কাছে এমন ঘটনা ঘটেছে। খবর জিনিউজের।

পুলিশ জানিয়েছে, সোমবার মাঝ রাতে এই ঘটনা ঘটেছে। গ্রিজ দিয়ে সিসিটিভি ঢেকে এটিএম মেশিন নিয়ে পালিয়েছে চোর। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন করপোরেশন ব্যাংকের ম্যানেজার। তিনি জানিয়েছেন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তারপর ব্যাংক ও এটিএম বন্ধ করে শাটার ফেলে দেন নিরাপত্তা রক্ষীরা।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে এটিএমের শাটার বন্ধ করতে ভুলে যান এক নিরাপত্তা রক্ষী। মঙ্গলবার কর্মীরা ব্যাংকে গিয়ে দেখেন এটিএম উধাও। এই ঘটনায় ব্যাংক কর্মীদের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, এটিএমে ঢুকে সিসিটিভির তার কেটে লেন্সে গ্রিজ দিয়ে দেয় দুষ্কৃতীরা। দুজন চুরি করতে এসেছিল বলে জানা গিয়েছে।

ঢাকা টাইমস/২০মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
ইরানের তাণ্ডব, দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো আবুধাবি
আড়ম্বরহীন জন্মদিন চান বিদিশা এরশাদ, জুম্মার নামাজে ছেলের দোয়াই সবচেয়ে বড় উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা