পল্লবীতে সড়কে প্রাণ গেলে যুবকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১৯:৪৬
অ- অ+

রাজধানী পল্লবী থানার জুটপট্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিন নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আমিন পল্লবী থানার বাউনিয়াবাদ এলাকার আবদুল খালেক মিয়ার ছেলে।

পল্লবী থানার উপপরিদর্শক সোহেল সিকদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর জুটপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার আমিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/১৯মে/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী