স্বামী সেজে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ

স্বামী সেজে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিমুল নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে সদর উপজেলার চরমানিকদাহ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শিমুলকে সোমবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়ি একই এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্ষিতা গৃহবধূ একজন বুদ্ধি প্রতিবন্ধী। স্বামী গোপালগঞ্জ শহরে ফুটপাতে ডালপুরি বিক্রি করে। এই কারণে বেশি রাতে বাড়ি ফিরতে হয়। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে শিমুল মোল্লা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে। পরে ঘরের লাইট বন্ধ করে ওই নারীর স্বামীর অভিনয় করে অবৈধ কাজে লিপ্ত হয়। এর কিছুক্ষণ পরেই ওই নারী বুঝতে পারে ধর্ষণকারী তার স্বামী নয়। এসময় আপত্তি করলে সে দ্রুত চলে যায়। পরে রাত ১২টার দিকে স্বামী বাড়ি ফিরে এলে ঘটনাটি তাকে জানায়। বিষয়টি পুলিশকে জানালে রাতেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সদর থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত শিমুল মোল্লা পুলিশের কাছে ঘটনা সত্যতা স্বীকার করেছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































