সাবেক মন্ত্রী গৌর চন্দ্র বালার মৃত্যুবার্ষিকী কাল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ১৭:৩৩
অ- অ+

মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্যমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা অ্যাডভোকেট গৌর চন্দ্র বালার চতুর্দশতম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৮ জুন)।

গৌর চন্দ্র বালার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার প্রয়াত গৌর চন্দ্র বালার ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাসভবন ‘বালা-বাড়ি’তে গীতা পাঠ, পূজা-অর্চণা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাদী ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামে প্রয়াতের সমাধি মন্দিরে প্রার্থনাসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালের এই দিনে তিনি ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ বাসভবনে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন গৌর চন্দ্র বালা। ১৯৫৪ সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের মন্ত্রী দ্বারকানাথ বাড়ুরীর জামানত বাজেয়াপ্ত করে নির্বাচিত হন তিনি । ১৯৫৬ সালে তিনি যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদে প্রথমে বন ও পরে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত স্বৈরাচারী আইউববিরোধী আন্দোলনে তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে সক্রিয়ভাবে অংশ নেন। সত্তরের নির্বাচনে তিনি ফরিদপুর-১ আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিবেদিতপ্রাণ রাজনীতিক গৌরচন্দ্র বালা ১৯২৩ সালে অধুনা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের উল্লাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজমোহন বালা পেশায় একজন কৃষক ছিলেন। মা নারায়ণী বালা গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। (ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4