ভারতে কারাভোগের পর সাত বাংলাদেশিকে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ১৯:৪১
অ- অ+

ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি নারী-শিশুকে বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঢাকার রুপা চৌধুরী, রাবেয়া খাতুন ও লাবনী আক্তার, যশোরের নারগিস আক্তার, নড়াইলের শিলা খাতুন, বাগেরহাটের সাগর মোল্লা ও চাঁপাইনবাবগঞ্জের শফিকুল ইসলাম।

পাচারের শিকার রুপা চৌধুরী ও রাবেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে নিয়ে যায় অর্থের বিনিময়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালরা। পরে কোলকাতা পুলিশ তাদের আটক করে নিয়ে যায় সেন্ট্রাল জেলে। সেখানকার আদালত তাদের দুই বছরের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করে। সাজার মেয়াদ শেষে সেখান থেকে নিলুয়া হোম নামে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয় কেন্দ্রে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বুধবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় দেশে ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান, তাহলে তাদের আইনি সহায়তা দেয়া হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) মাসুম বিল্লাহ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত থেকে এলো ৯২০০ কেজি কাঁচা মরিচ, বাজারে দাম কমার প্রত্যাশা
কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি
১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কলকাতায় ফিরে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের, জবাবে সিজেপি নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা