কেএসআরএমের সীমানায় বহিরাগত ড্রোন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৬
অ- অ+

চট্টগ্রামের শিল্প এলাকা সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কেএসআরএমের কারখানায় অন্য একটি প্রতিষ্ঠানের ড্রোন ওড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেএসআরএমের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি)করা হয়েছে।

জিডি সুত্রে জানা যায়, গত শনিবার বিকাল চারটার দিকে কারখানা এলাকায় ড্রোন ওড়াউড়ি শনাক্ত করেন কেএসআরএমের নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

কেএসআরএম বলছে, এ ঘটনা কারখানায় কর্মরত কর্মীদের নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে।তাই গত রবিবার কেএসআরএমের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম সীতাকুণ্ড থানায় এ নিয়ে একটি জিডি করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন কেএসআরএমের জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তারা তদন্ত করছেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
পদত্যাগ করলেন গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ
ইরানের তাণ্ডব, দফায় দফায় বিস্ফোরণে কাঁপলো আবুধাবি
আড়ম্বরহীন জন্মদিন চান বিদিশা এরশাদ, জুম্মার নামাজে ছেলের দোয়াই সবচেয়ে বড় উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা