কঙ্গোতে রেল লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০
অ- অ+

আফ্রিকা মহাদেশের কঙ্গোতে রেল লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা আশক্সক্ষা করছেন, মৃতের সংখ্যা বেড়ে অন্তত এক’শ অতিক্রম করতে পারে।

বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি এই টুইট বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

তিনি সরকারের পক্ষ থেকে নিহত ও আহত সব পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

বিকেল তিনটায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কঙ্গোর অর্থনীতির নাজুক অবস্থার কারণে রেললাইন গুলো ঠিক করা হয় না। এ কারণে অধিকাংশ রেললাইন ভঙ্গুর অবস্থায় রয়েছে। খরচ বেশি হওয়ার কারণে সরকারও রেললাইন ঠিক করতে হিমশিম খাচ্ছে।

তাছাড়া, একই ঘটনায় চলতি বছরের মার্চ মাসে দেশটির কাসায়তে অন্তত ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছিল।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা