ফরিদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি (ফরিদপুর) ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০
অ- অ+

আগামী ১৭ সেপ্টেম্বর ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হবে।

শহরের শেখ জামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্ম থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বর্তমানে বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য পুনরুজ্জীবিত হচ্ছে।

তিনি ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্ট সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাস্ক(সার্বিক) রোকসানা রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল ইসলাম খন্দকার লেভি, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং পৌরসভা থেকে ১ টি দলসহ মোট ১০টি বালক ও ১০টি বালিকা দল অংশগ্রহণ করছে।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4