নাটোরে ধর্ষণ, শালিসে রফাদফার চেষ্টা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭
অ- অ+

নাটোরের সিংড়ায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ১২ সেপ্টেম্বর উপজেলার দুর্গম পল্লী মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে ধর্ষণের ঘটনাটি গ্রাম্য শালিসে রফাদফা করতে কালক্ষেপন করেন স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও গ্রাম্য মাতবরদের একটি পক্ষ।

পরে সোমবার গভীর রাতে ধর্ষিতার মা জাহানারা বেগম স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহায়তায় মামলা করেন।

পুলিশ ও এলাকাবাসী বলছে, ধর্ষিতা একজন স্বামী পরিত্যাক্ত মহিলা। অল্প সময়ের ব্যবধানে বাবা ও একমাত্র ছেলেকে হারিয়ে তার কিছুটা মানসিক সমস্যার সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে মায়ের অনুপস্থিতিতে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ প্রতিবেশী অবিবাহিত যুবক জয়নাল হোসেন। বিষয়টি এলাকার কয়েকজন দেখে ফেলায় ওই যুবক তার ব্যবহৃত মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পরপর পাঁচ দফা বসা হলেও ওই যুবক জয়নাল হোসেন অনুপস্থিত থাকায় সোমবার গভীর রাতে সিংড়া থানায় ধর্ষণ মামলা দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, ‘বিষয়টি আপস হওয়ার কথা ছিল। তাই মামলা করতে দেরি হয়েছে। আর ধর্ষিতা মহিলা একজন স্বামী পরিত্যাক্তা ও অভিভাবকহীন। তার মাথায় কিছুটা সমস্যার কারণে আমরাও সিদ্ধান্তহীনতায় ছিলাম।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে দোষী যুবকের উপযুক্ত বিচার দাবি করছি।’

সিংড়া থানার তদন্ত পরিদর্শক নেয়ামুল আলম বলেন, ‘মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরাইলে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা