আবার কলকাতার ছবিতে ফারিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪
অ- অ+

মাস দুয়েক আগে ওপার বাংলায় মুক্তি পায় বাংলাদেশি তারকা নুসরাত ফারিয়ার প্রথম ভারতীয় চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’। সেখানে তিনি অভিনয় করেন টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরার বিপরীতে। মুক্তি পর ভালোই সাড়া ফেলে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’। ছবিটি ব্যবসাও করে ভালো।

সেই সাফল্যের রেশ না কাটতে আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে চলেছেন নুসরাত ফারিয়া। এবারের ছবির নাম ‘ভয়’। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ছবিতেও ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা। অ্যাকশন থ্রিলার ‘ভয়’ পরিচালনা করবেন রাজা চন্দ। চিত্রনাট্যও তিনি লিখেছেন।

ছবির নায়িকা সম্পর্কে ওপার বাংলার নামী এই পরিচালক বলেন, ‘নুসরত ফারিয়া প্রধানত বাংলাদেশে কাজ করলেও টলিউডে তিনি বেশ কয়েকটি ছবি করে ফেলেছেন। তাই এখন তিনি এখানে পরিচিত একটি মুখ। তবে ফারিয়া থাকলেও এটি যৌথ প্রযোজনার ছবি নয়, সম্পূর্ণ ভারতীয়।’

অন্যদিকে জনপ্রিয় নায়ক হিসেবে বহু আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অঙ্কুশ হাজরা। কেরিয়ারের শুরু থেকে অ্যাকশন-কমেডি-রোমান্টিক সব চরিত্রেই তিনি নজর কেড়েছেন। কাজ করেছেন নামী সব প্রযোজনা সংস্থার সঙ্গে। তবে এবার অপেক্ষাকৃত নতুন এক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন।

অঙ্কুশ বলছেন, ‘এই ছবি থ্রিলার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজনকে নিয়ে চিন্তার কারণে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে এবং কীভাবে জীবন পালটে যায়, তাই নিয়ে ছবির প্রেক্ষাপট। ’ অঙ্কুশকে এর আগে একাধিক রিমেক ছবিতে দেখা গেছে। এবার তেমনটা হবে না বলেও জানান নায়ক।

চলতি মাসেই শুরু হচ্ছে ‘ভয়’-এর শুটিং। পুজোর পর বেশ কিছুদিন শুটিং চলবে। তারপর সম্পূর্ণ হবে কাজ। তবে ছবিটি এ বছর মুক্তির কোনো পরিকল্পনা নেই বলে জানান পরিচালক রাজা চন্দ। বরং কিছুটা সময় হাতে নিয়েই ছবির মুক্তির দিন স্থির করা হবে বলে তিনি উল্লেখ করেন। তাই পর্দায় আরও একবার অঙ্কুশ-ফারিয়ার রসায়ন দেখতে অপেক্ষা নতুন বছর পর্যন্ত।

অঙ্কুশ-ফারিয়া জুটিকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘আশিকী’ ছবিতে। এটি যৌথভাবে পরিচালনা করেছিলেন কলকাতার অশোক পাতি ও বাংলাদেশের আবদুল আজিজ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ ছিল নুসরাত ফারিয়ার অভিষেক চলচ্চিত্র।

ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা