কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ায় জুরাছড়ি ভুবনজয় স্কুলের বালিকাদের সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:৪২
অ- অ+

৪৮তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি উপজেলার মানুষ।

দলটি ইউনিয়ন, উপজেলা, জেলা উপ-অঞ্চল, অঞ্চলভিত্তিক সব দলকে পরাজিত করে গত ২ অক্টোবর সিলেটের আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামে ঢাকার অঞ্চলের বিজয়ী দলকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলটি শনিবার সকালে জুরাছড়িতে ফিরলে হাজার হাজার মানুষ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বিজয়ী দলকে জুরাছড়ি লঞ্চ ঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ফুল ছিটিয়ে বরণ করা হয়।

পরে উপজেলা মাঠে গণসংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন- জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, আল্পনা চাকমা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী দলের সদস্য কোচ, শিক্ষকদের সম্মাননা ক্রেস তুলে দেয়ার পাশাপাশি সেনা বাহিনী, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ উপহার দেয়া হয়।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা