মাগুরায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৯, ১৮:০৬
অ- অ+

মাগুরা-ঝিনাইদহ সড়কের ইটখোলা বাজার এলাকায় শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ একই পরিবারের দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মাগুরা শহরের কলেজপাড়ার আরজিনা বেগম এবং সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামের বারিক মোল্যার ছেলে পিকুল হোসেন। নিহত আরজিনা গণফোরাম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের স্ত্রী। নিহত পিকুল মোল্যা মিজানুর রহমানের ভগ্নিপতি।

নিহত আরজিনা বেগমের ভাগ্নে ইমাম জাফর জানান, তারা মোটরসাইকেলযোগে মাগুরা শহর থেকে সদরের শ্রীরামপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। এসময় পথে এ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা স্কীকার করেন। বলেন, দুপুর ১২টার দিকে সদরের মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজার এলাকায় পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলে আঘাত করে। এ সময় মোটরসাইকেল আরোহী আরজিনা বেগম ও পিকুল মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4