সতর্ক হয়ে সড়কে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১১:০২| আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৪
অ- অ+

দুর্ঘটনা এড়াতে সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় শুধু চালক নয়, সবাইকে সচেতন থাকতে হবে।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যম মুন্সীগঞ্জে ১৩টি সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সড়ক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। কোন সড়কে কত ট্রাক বা ওজনের যানবাহন চলতে পারে সে বিষয়টা খেয়াল রাখা দরকার। অনেকে এটা মানতে চান না’।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘নিরাপদ সড়কের কথা আমরা বলছি। ইতোমধ্যে নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি। কিন্তু আমাদের দেশের মানুষ যারা চলাচল করেন তারা কিন্তু মোটেও সচেতন না। তাদেরকে সচেতন হতে হবে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা রাস্তায় চলাচল করে, আপনি যখন রাস্তা পার হবেন এই পারাপার করবার সময় আপনাকে ডানে-বায়ে সব দিকে খেয়াল রেখে সচেতনভাবে পার হতে হবে’।

সারাদেশে গাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনা রোধে ও রাস্তায় শৃঙ্খলা আনতে বেশ কিছু আইন রয়েছে বাংলাদেশে। সেগুলো অমান্য করলে গুণতে হয় বিভিন্ন অংকের জরিমানা।

শিক্ষার্থীরা যেন স্কুল থেকেই ট্রাফিক আইন জানতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। রাস্তার কোন দিক থেকে হাটতে হবে সেটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। কখন পার হতে হবে সেটাও কিন্তু শিক্ষাণীয় বিষয়। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের এই শিক্ষাটা দেয়া একান্ত দরকার।

এ সময় সড়কে প্রতিযোগিতা না করে দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতিও আহ্বান জানান সরকারপ্রধান। বলেন, ‘রাস্তায় যারা গাড়ি চালাবেন তাদেরকেও সচেতন হতে হবে। এই কারণে যে অহেতুক একটা প্রতিযোগিতা করতে গিয়ে একটু দুর্ঘটনা হয়। অনেক সময় রাস্তায় যেকোনো যানবাহন চালানোর সময় বা চালার সময় সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই দেশে উন্নয়ন হয়। তাই বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শেখ হাসিনা বলেন, মানুষ অল্প সময়ের মধ্যে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগ করতে পারবে তার ব্যবস্থা করা হচ্ছে।

ভিডিও কনফারেন্সে ঢাকা-সিলেট মহাসড়কে চার লেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4