চট্টগ্রাম এপিককে জরিমানা পরিবেশ অধিদপ্তরের

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ২০:১৮
অ- অ+

চট্টগ্রামে আবাসিক ভবন নির্মাণের জন্য পরিবেশের তোয়াক্কা না করে পাহাড় কেটেছে এপিক ডেভেলপমেন্ট লিমিটেড এবং সমবায় আবাসিক প্রাইভেট লিমিটেড। পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে করে।

গত ২৭ অক্টোবর শুনানি শেষে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাহাড় কাটার দায়ে সমবায় আবাসিক প্রাইভেট লিমিটেডকে দুই লাখ পাঁচ হাজার টাকা এবং পার্সিভ্যাল পাহাড় কাটার দায়ে এপিক ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃপক্ষকে ৯৬ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ বলেন, ‘গোপন সংবাদে অভিযানে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় তাদের শুনানির জন্য ডাকা হয়। পরিবেশের ক্ষতি সাধন করায় শুনানি শেষে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ এক হাজার টাকা জরিমানা করা ও একইসঙ্গে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।’

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ঠাণ্ডাছড়ি এলাকায় পাহাড় কেটে ভূমির উপরিভাগ নষ্ট এবং পরিবেশের ক্ষতি করায় স্মার্ট গ্রুপ লিমিটেডকে ছয় লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে নির্বিচারে পাহাড় কাটার কারণে দিনদিন পাহাড়শূন্য হয়ে পড়ছে চট্টগ্রামের। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জের ঘটনায় আজ সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
তীব্র গ্যাস সংকটে বন্ধ সিএনজি স্টেশন, বাসায় জ্বলছে না চুলা
ঢাকাসহ দেশের ৭ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
স্বাস্থ্যঝুঁকিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, এবার মিলল সয়াবিন তেলেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা