ভাঙ্গায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের গলাকাটা মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম জানান, সকালে স্থানীয়রা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের রাস্তার পাশে একটি লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে।
তিনি জানান, রাতের কোন এক সময় খুনিরা তাকে হত্যার পর মাথা অন্যত্র নিয়ে দেহটি এখানে রেখেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাব।
(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































