এমপি বাদলের লাশ দেশে আসছে রাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ০৮:৪৩
অ- অ+

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের লাশ দেশে আসছে আজ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভারত থেকে তার লাশ দেশে এসে পৌঁছাবে। পরে চট্টগ্রামের বোয়ালখালীতে মা-বাবার পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান জানান, বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই বাদল ভাইকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শুক্রবার লাশ দেশে পৌঁছলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে আটটার দিকে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দিন খান বাদল।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া বাদল জাসদের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের তিন বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকাটাইমস/৮নভেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা