দুই শতাধিক শিশুকে হেনস্থা চিকিৎসকের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ০৯:১০
অ- অ+

সম্প্রতি চার শিশুর ওপর যৌন হেনস্থার তদন্ত করতে গিয়ে হতবাক ফ্রান্সের পুলিশ। দেশটির একজন চিকিৎসক তার ৩০ বছরের কর্মজীবনে দুই শতাধিক শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। শিশুদের যৌন হেনস্থা করে তাদের নাম একটি গোপন ডায়রিতে লিখে রাখতেন অভিযুক্ত চিকিৎসক। ওই ডায়রি থেকেই এই তথ্য মিলেছে।

ফরাসি এই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমে ওই ব্যক্তির পাশবিকতায় বিস্মিত ফরাসি পুলিশ। একের পর এক শিশুদের দীর্ঘকাল ধরে যৌন হেনস্থা চালিয়ে গিয়েছিল এই অভিযুক্ত চিকিৎসক।

ফ্রান্সের চিকিৎসক জয়েল লে সৌসামেকের বিরুদ্ধে প্রথম অভিযোগটি জমা পড়ে ২০১৭ সালে। ওই সময়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ছ’বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ আনে স্থানীয় একটি পরিবার। এই মামলাটির তদন্ত চলছিল। আর এই মামলার তদন্ত চালাতে গিয়েই হতবাক হয়ে গিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসকের ডায়রিতে থাকা প্রতিটি শিশুর ওপরেই যৌন নিপীড়ন চালিয়েছিল সে। নিজের ডাক্তারি জীবনের প্রায় ৩০ বছর ধরে এই ধরনের দুষ্কর্ম করেছে সে।

ইতিমধ্যেই পুলিশ যৌন হেনস্থার শিকার প্রায় ১৮০ জনের বয়ান নিয়েছে। ৩০ বছর ধরে এই অপকর্ম চালানোর জেরে সে দেশের বহু মানুষই তাকে ‘ফ্রান্সের সিরিয়াল রেপিষ্ট’ বলে আখ্যা দিয়েছেন।

আদালতকে পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত প্রায় ১৮১ জন ওই চিকিৎসকের বিরুদ্ধে তাদের ছোটবেলায় ঘটে যাওয়া যৌন হেনস্থার কথা জানিয়েছেন।

ঢাকা টাইমস/২০নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
অবসরের দিনে গ্রেড-১ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা