সুস্মিতার জন্মদিনে প্রেমিকের হৃদয়ছোঁয়া বার্তা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৬| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৯:৪৮
অ- অ+
অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তার প্রেমিক রহমান শল

মঙ্গলবার ৪৩ পেরিয়ে ৪৪ বছরে পা দিয়েছেন সাবে ‘মিস ইউনিভার্স’ ও বলিউড সুন্দরী সুস্মিতা সেন। এদিন সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছা বার্তায়। সুস্মিতার এই স্পেশাল দিনটি আরও স্পেশাল করে তুলেছেন তার প্রেমিক রহমান শল। এক বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন তারা।

২৭ বছর বয়সী রহমান শল তার থেকে ১৭ বছরের বড় প্রেমিকা সুস্মিতা সেনের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেন। সেই সঙ্গে শেয়ার করেন সুস্মিতার একটি সুন্দর ছবিও।

ছবি নিচে রহমান লিখেন, ‘সূর্যের মতোই তোমার ভালোবাসা আমার জীবনে নতুন আলো এনে দিয়েছে। আমি অনেক কিছু লিখব ভেবেছিলাম, কিন্তু লিখতে বসে কথা হারিয়ে ফেলছি। তোমার সম্পর্কে নতুন করে কী লিখব আমি জানি না। জীবনের প্রতি পদক্ষেপে তুমি আমাকে নতুন করে শিখিয়ে চলেছো। তোমার থেকে অনেক কিছু শিখেছি। এভাবেই আমার পাশে থেকো। মনে রাখবে, ৪৪ একটা সংখ্যা মাত্র। জীবনে এখনও অনেক পথ চলা বাকি। এরকম ভালোবাসায় থেকো।’

শেষ এক বছর ধরে যেকোনো পার্টিতেই সুস্মিতা আর রহমানকে দেখা যাচ্ছে একসঙ্গে। সামাজিক কোনও অনুষ্ঠানেও তারা উপস্থিত থাকেন। শোনা যাচ্ছে, আগামী বছর তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে। যদিও সুস্মিতা বা রহমান এ নিয়ে কিছুই কখনো প্রকাশ করেননি। তাই সবকিছুই গুঞ্জনের পর্যায়ে রয়েছে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান
ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা