ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, মাদারীপুর জেলা জজ আহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২৩:১০| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২৩:১১
অ- অ+

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বুধবার সন্ধ্যায় ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা আহত হয়েছেন। এসময় তার গানম্যান সঙ্গে থাকলেও তিনি অক্ষত রয়েছেন।

শিবচর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভিআইপি স্পিডবোটে গানম্যানসহ কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন নিতাই চন্দ্র সাহা। ঘাট থেকে স্পিডবোট ছেড়ে কিছুদূর যেতেই ৩ নম্বর ফেরিঘাটের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে জেলা জজকে বহনকারী স্পিডবোটের সামনের থাই গ্লাস ভেঙে যায়। ফলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফেরিযোগে তিনি ঢাকায় চলে যান।

স্পিডবোট ঘাটের সুপারভাইজার রাসেল বেপারী জানান, ‘আমি খবর পেয়ে জেলা ও দায়রা জজ স্যারকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। স্পিডবোট দুর্ঘটনায় তার মাথা কেটে যায়। এছাড়া চোখেও আঘাত লেগেছে।’

পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালের চিকিৎসক মিলন মিয়া জানান, ‘সন্ধ্যার পর মাথায় ইনজুরি নিয়ে জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা আমাদের হাসপাতালে আসেন। তার মাথার বাম পাশে চোখের উপরের অংশে কেটে গেছে। বাম চোখেও আঘাত পেয়েছেন। ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধেছে। তিনি চোখেও ঝাঁপসা দেখছেন। যে কারণে আমি জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’

মাদারীপুর জজ কোর্টের সাবেক পিপি হাবিবুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু তার সাথে আমার দেখা হয়নি। পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।’

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে আমরা এ্যাম্বুলেন্সযোগে একটি ফেরিতে উঠিয়ে দেই।’

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ
জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক
সপ্তম দিনে মার্কিন মিত্রদের ওপর ইরানের হামলা আরও জোরদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা