বিপিএল মাতাবেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ১২:২৭
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের এবারের আসর মাতাতে ঢাকায় আসছেন বলিউডের সাবেক প্রেমিক-প্রেমিকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ৮ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল-২০১৯ এর উদ্বোধনী। সেখানে পারফর্ম করবেন দুই বলিউড সুপারস্টার সালমান-ক্যাটরিনা।

মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন।’

বাংলাদেশ থেকে সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘গানের জন্য এই মুহূর্তে বিশ্ব সংগীতের দুই সাড়া জাগানো শিল্পী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। তবে এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলবো না। আশা করছি, খুব শিগগির তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।’

প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। এদিন দুটি ম্যাচ হবে। প্রথমটিতে মুখোমুখী হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। দ্বিতীয়টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। সাত দলের বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
শাহজালাল বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ করলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা