বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:১৭
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের উপর দিয়ে অসংখ্য যানবাহন যাওয়ায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটের খানেকদূরে পদ্মপুকুর এলাকা থেকে মরদেহের হাড় এবং মাংস উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় হয়তো অজ্ঞাত ওই যুবক যানবাহনের চাপায় মারা যান। এরপর রাতভর তার দেহের উপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারণে মরদেহ থেঁতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। গতকাল সকালে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে হাড় ও মাংস বস্তায় ভরে মর্গে পাঠিয়ে দেয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান জানান, যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় মরদেহ চেনা যাচ্ছে না। হাড় মাংসের সঙ্গে নীল চেক শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4