ঝিনাইদহে মাদকবিরোধী শপথ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২০, ২১:১২
অ- অ+

‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা হয়।

এ সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা সুসান্ত কুমার দেব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক।

এসময় বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি