পদ্মা ব্যাংকের সঙ্গে প্রোটেক্টিভ লাইফের চুক্তি নবায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ২২:৫৬
অ- অ+

পদ্মা ব্যাংক লিমিটেড ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি এক বছরের জন্য বীমা চুক্তি নবায়ন হয়েছে, যা ব্যাংকের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা সেবা নিশ্চিত করবে। এছাড়া প্রসূতিকল্যাণ বীমা সুবিধাও পাবেন ব্যাংকের কর্মকর্তারা।

চুক্তি নবায়ন অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু বলেন, প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের সেবায় আমরা সন্তুষ্ট।

প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী ইউসুফ আলী মৃধা বলেন, পদ্মা ব্যাংককে সন্তোষজনক সেবা দিতে আমরা প্রস্তুত। আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই পরিচালনা পর্ষদকে।

বৃহস্পতিবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি নবায়ন অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো.আহসান উল্লাহ খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে
ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদির হজ ও উমরাহ মন্ত্রী
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা