ভুয়া চিকিৎসকের দণ্ড, হাসপাতালে সিলগালা

কুমিল্লার লাকসামে র্যাবের অভিযানে ইকবাল হোসেন নামে ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা ও একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে আলিফ মেডিকেল সার্ভিস নামে তার মালিকানাধীন হাসপাতাল সিলগালা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিজরা বাজারে এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১১ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, লাকসাম উপজেলার বিজরা বাজারে আলিফ মেডিকেল সার্ভিস নামে একটি হসপিটাল দিয়ে দীর্ঘদিন ভুয়া চিকিৎসক ইকবাল হোসেন সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতাল ও তার নিজের চিকিৎসা সনদ যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় নগদ এক লাখ টাকা, এক মাসের কারাদণ্ড ও তার মালিকানাধীন আলিফ মেডিকেল সার্ভিস নামে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







