হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকার ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার বেলা ১২টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভের পর পিকেটিংও করেন তারা। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খোরশেদ সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, সাফি ইসলাম, শিপন বিশ্বাস, রিয়াদ রহমান, রুয়েল, আরিফুল হক আরিফ, জিয়াদুল ইসলাম রন্জুসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এমআই/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













