সড়কে উল্টে গেল বাস, মা-মেয়ে নিহত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৬| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫
অ- অ+
প্রতীকী ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম ও তাদের ৯ মাস বয়সী মেয়ে আরবী।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, মৌচাক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা