ভুয়া আইনজীবীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১৪:৫৫
অ- অ+

সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারসহ সকল আইনজীবী সমিতিগুলোতে টাউট, দালাল, ভুয়া আইনজীবী ও আইনজীবী সহকারীদের মামলা গ্রহণ করাসহ যাবতীয় দৌরাত্ম্য এবং তৎপরতা বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুসারে ব্যবস্থা নিতে বার কাউন্সিলে করা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ওই আবেদন নিষ্পত্তিতে বার কাউন্সিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ২ ডিসেম্বর ‘বাংলাদেশের সকল আইনজীবী সমিতিগুলোতে টাউট, দালাল, ভুয়া আইনজীবী ও আইনজীবী সহকারীদের মামলা গ্রহণ করাসহ যাবতীয় দৌরাত্ম্য ও তৎপরতা বন্ধে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে’ বার কাউন্সিল সচিব বরাবরে আবেদন করে ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া। ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন।

ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া বলেন, আজ শুনানি নিয়ে আদালত ৬০ দিনের মধ্যে ওই আবেদন নিষ্পত্তি করতে বার কাউন্সিল সচিবকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা পালন করে বার কাউন্সিল সচিবকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/২মার্চ/এআইএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে? জানা গেল সম্ভাব্য তারিখ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের প্রথম কার্যদিবস শুরু
‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার, মামলা ৪০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা