সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ০৯:৫৯
অ- অ+
ফাইল ছবি

মধ্য ফাগুনে এসে বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও এই অল্প সময়েই ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ নগরবাসী।

ভোর থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে থাকে। সাড়ে সাতটার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। সেই সঙ্গে পড়তে থাকে বৃষ্টি। এতে স্কুলগামী শিক্ষার্থী ও যারা অফিস করার জন্য ঘর থেকে আগেই বের হয়েছিলেন তারা পড়েন ভোগান্তিতে। অনেকে রাস্তার পাশের দোকানের ছাউনির নিচে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেন।

এছাড়া রাজধানীর বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া অস্থায়ীভাবে ঝড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবেই দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকাটাইমস/৩মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার