সিঁড়ি বেয়ে ২০০ তলায় অঙ্কিতা-মিলিন্দ!

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ০৮:৪৯
অ- অ+

ভারতের সুপারমডেল মিলিন্দ সোমান যে কতটা ফিটনেস ফ্রিক তা সবারই জানা। কম যান না তার স্ত্রী অঙ্কিতা কোনওয়াড়ও। নব্বইয়ের দশক থেকে মডেলিং জগতে দ্যুতি ছড়ানো মিলিন্দর আজও ঠিক ততটাই রয়েছে। মাঝে মাঝেই নিজের সোশ্যাল মিডিয়ায় ফিটনেস এবং বেড়ানোর নানা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এখন তার সব কাজেই সঙ্গী থাকেন স্ত্রী অঙ্কিতা।

এদিকে করোনাভাইরাসের আতঙ্কে বর্তমানে স্থবির হয়ে রয়েছে গোটা বিশ্ব। নিত্যদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন জারি করেছে প্রশাসন। মানুষ যাতে ঘর থেকে না বের হয় এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার চেন ভেঙে ফেলে এই করোনা-যুদ্ধ জয়ী হওয়া যায় তারই প্রচেষ্টা চলছে সর্বত্র।

তাই বলে কি ফিটনেসে কোনো ঘাটতি পড়বে? না, বরং নিজের মতো বাড়িতেই নানা কসরতে মজে রয়েছেন অঙ্কিতা-মিলিন্দ। সঙ্গে মিলিন্দর মাও রয়েছেন। সোমবার মিলিন্দ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি সিঁড়ি বেয়ে উঠছেন। সঙ্গে লিখেছেন, ৮৫ মিনিটে তিনি ২০০ তলা চড়েছেন এবং নেমেছেন। অর্থাৎ তাকে প্রায় ৪০০০ সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। এবারও সঙ্গী তার স্ত্রী। মিলিন্দের মাও ৩০ তলা উঠেছেন।

গৃহবন্দি থাকার সময় এমন ফিটনেস ক্লাস দেখে নেটিজেনরা অবাক। তাদের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঢাকাটাইমস/৩১মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা