প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা দিল এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৪:১৩| আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৬:৪৪
অ- অ+

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকার চেক দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের নিকট এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আর্থিক চেক প্রদান করেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ সময় উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, দিলীপ কুমার আগারওয়াল এবং এফবিসিসিআই পরিচালক সুজিত রঞ্জন দাস ও প্রবীর কুমার সাহা।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা