টুইটার খোয়ালেন কঙ্গনার দিদি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ০৮:১৬
অ- অ+
ছবিতে বামপাশে কঙ্গনার দিদি রাঙ্গোলি চান্দেল, ডানে কঙ্গনা

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বড় বোন রাঙ্গোলি চান্দেল। তিনি বিনোদন জগতের কেউ নন। কাজ করেন ছোট বোন কঙ্গনার ম্যানেজার হিসেবে। তার পরও বলিউড তারকাদের সঙ্গে রাঙ্গোলির টুইট যুদ্ধ লেগেই থাকে। সুযোগ পেলেই দু কথা শুনিয়ে দিতে ছাড়েন না।

রাঙ্গোলির কটাক্ষের হাত থেকে রেহাই পান না ইন্ডাস্ট্রির নামী তারকারাও। বেশির ভাগ সময় তিনি বোন কঙ্গনার পক্ষ নিয়ে বিভিন্ন তারকাদের বিরুদ্ধে তোপ দাগেন। সম্প্রতি তিনি টুইট করেছিলেন, ‘যারা ডাক্তারদের আক্রমণ করছে, তাদের গুলি করে মারা উচিত।’

রাঙ্গোলির এই মন্তব্যের প্রতিবাদ ভারতের বিখ্যাত জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলি। তার সঙ্গে বহু নেটিজেনও গলা মেলান। ফারাহ খান মন্তব্য করেন, এমন মন্তব্য করে রাঙ্গোলি হিংসা ছড়াচ্ছেন। তাকে গ্রেপ্তার করা উচিত। এর পরই ফারাহর প্রতি ক্ষোভ উগরে দেন রাঙ্গোলি।

পাল্টা টুইটে ফারাহকে উদ্দেশ্য করে কঙ্গনার দিদি লেখেন, ‘তুই আমাকে অ্যারেস্ট করাবি? তোর স্বামী তো ড্রাগের সঙ্গে ধরা পড়েছিল দুবাইতে। গোটা পরিবারই তো ড্রাগ অ্যাডিক্ট। জেল তো তোদের হবে, যদি উইকএন্ডে পুলিশ রেইড করে তোদের বাড়িতে। ভাবিস না, আর বেশি দেরি নেই।’

তবে এত কিছু করেও শেষ রক্ষা হল না। টুইটার থেকে সাসপেন্ড করে দেয়া হয়েছে রঙ্গোলি চান্দেলের অ্যাকাউন্টটি। বৃহস্পতিবার থেকে আর সেটি চালাতে পারছেন না রাঙ্গোলি।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৎস্য সম্পদ সংরক্ষণে জেলেদের নিয়ে কোস্ট গার্ডের আলোচনা সভা
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
গুলশানে বিপুল পরিমাণ জাল নোটসহ দু’জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা