রবীন্দ্রসংগীত গেয়ে ভাইরাল জয়া

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১০ মে ২০২০, ১০:৫৭| আপডেট : ১০ মে ২০২০, ১১:০২
অ- অ+

এ বছরের রবীন্দ্রবরণ অন্য বারের থেকে খানিক আলাদা ছিল। করোনায় সবকিছু স্থবির করে দিয়েছে। তাই গত ৭ মে কবিগুরুর ১৬১ তম জন্মদিনেও ছিল না তেমন কোনো আয়োজন। ভোর থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ছোট থেকে বড়দের আবৃত্তি বা গান ভেসে আসা নেই। ভরসা বলতে ‘জুম’, ‘ফেসবুক লাইভ’ হোয়াটসঅ্যাপ কলেই ভার্চুয়ালি রবীন্দ্র-বরণ।

দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বাড়িতে বসেই বিশেষভাবে সারলেন এবারের রবীন্দ্র-বরণ। ফেসবুকে কবিগুরুর গানের মধ্য দিয়ে স্মরণ করে নিলেন তাকে। জয়া অভিনীত ছবি ‘ডুবসাঁতার’ থেকে নিজ কণ্ঠে গাওয়া ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করে নিলেন তার ফেসবুক ভক্তদের সঙ্গে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীত শিখেছেন জয়া। বেড়ে উঠেছেন রবীন্দ্র সাহিত্য আর গান নিয়ে। অভিনেত্রী জানান, ‘ছোটবেলা থেকেই গানের স্কুলে যাওয়া। রবীন্দ্রনাথের গান আর সুরের সঙ্গে পরিচিতি জীবনটাকে অন্য ভাবে বুঝতে শিখিয়েছিল আমাকে।’

ছোটবেলার সেই টান আজও অন্তরে থেকে গেছে জয়ার। শুধু ‘ডুবসাঁতার’ই নয়, অতনু ঘোষের ‘বিনিসুতো’ ছবিতেও গান রেকর্ড করেছেন জয়া। শুটিংয়ের ব্যস্ততায় গান দূরে গেলেও লকডাউনের পঁচিশে বৈশাখে গান গেয়ে ভক্তদের চমকে দিলেন নায়িকা।

ঢাকাটাইমস/১০মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেটের দাবি বিশেষজ্ঞদের
সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা