বলিউডে ফিরছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ মে ২০২০, ১০:৫৭
অ- অ+

টানা পাঁচ বছর লাইট-ক্যামেরা থেকে দূরে থাকার পর আবার অভিনয়ে ফিরছেন শাহরুখ খানের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’ ছবিতে লাকি ওরফে লাক্সম্যান শর্মা চরিত্রে অভিনয় করা জায়েদ খান। তাকে বলিউডে ফিরতে সাহায্য করছে তার বাবা অর্থাৎ সাবেক তারকা অভিনেতা সঞ্জয় খান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, ‘এটা একজন বাবার কর্তব্য।’ তার মতে, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হ্যান্ডসাম নায়ক জায়েদ। বাবা হিসেবে আমার দায়িত্ব, আমি ওর জন্য একটা ছবি নির্মাণ করব। সেখানে দর্শক ওকে নতুন করে আবিষ্কার করবে।’

বলিউড সূত্রে খবর, বায়োপিক দিয়ে কামব্যাক করছেন জায়েদ খান। ভারত ভাগের পর দেশটির একজন সাহসী সেনা অফিসার ব্রিগেডিয়ার মহম্মদ ওসমানের জীবন নিয়ে নির্মিত হতে চলেছে ছবিটি। দেশভাগের পর যিনি পাকিস্তান সেনাবাহিনীতে নাম লেখাতে রাজি হননি। ১৯৪৭ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাকে হত্যা করা হয়েছিল।

এই ছবির চিত্রনাট্য সম্পর্কে জায়েদের বাবা অভিনেতা সঞ্জয় খান জানিয়েছেন, তিনি খুব চেষ্টা করছেন একেবারে সত্য ঘটনাকেই দর্শকের সামনে তুলে ধরতে। তার কথায়, ‘ছবির চিত্রনাট্য নিয়ে কঠোর পরিশ্রম করছি। কারণ আমি ভারতীয় সেনাকে সম্মান জানাতে চাই।’

২০০৩ সালে ‘চুড়া লিয়া হ্যায় তুমনে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জায়েদ খানের। এরপর ২০০৪ সালে চাচাতো বোন ফারহা খান পরিচালিত ‘ম্যায় হুঁ না’ ছবিতে শাহরুখ খানের সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করে তিনি নজর কাড়েন। জায়েদ শেষ কাজ করেছেন ২০১৫ সালে ‘সারাফাত গ্যায়ি তেল লেনে’ ছবিতে।

ঢাকাটাইমস/১৯মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা