আম্পানের তাণ্ডব

ভোলায় গাছ চাপা ও ট্রলারডুবে দুইজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ০৪:০৮
অ- অ+
ফাইল ছবি

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছের নিচে চাপা পড়ে ও ট্রলার ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজনের নাম সিদ্দিক ফকির এবং অন্যজনের নাম মো. রফিকুল ইসলাম।

নিহত ছিদ্দিক ফকির জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। আর রফিকুল ইসলাম বোরহানউদ্দিন থানার মনিরাম এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার প্রধান সড়কে ঝড়ে গাছের ডাল পড়ে ছিদ্দিক ফকিরের মৃত্যু হয়। অন্যদিকে দুপুরের পরে সদর উপজেলার রাজাপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবিতে রফিকুল ইসলামের মৃত্যু হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সকালের দিকে ওই ব্যক্তি বয়স্ক ভাতা আনার জন্য ভাড়া করা মোটরসাইকেলে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন সিদ্দিক ফকির। এ সময় ঝড়ে একটি গাছ ভেঙে শরীরে পড়লে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে লক্ষ্মীপুরের মঝুচৌধুরী ঘাট থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলায় যাচ্ছিল। রাজাপুরের সুলতানী ঘাটের কাছাকাছি এসে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি স্রোতের টানে ভেসে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4